শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রতারণা মামলার আসামি শহীদকে গ্রেফতার

WP Import ২৫ অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ অক্টোবর ২০২৫ ১২:১২ অপরাহ্ন
প্রতারণা মামলার আসামি শহীদকে গ্রেফতার
প্রতারণা মামলার আসামি শহীদকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এবং র‌্যাব-১২, সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে বগুড়া সদর থানার পশ্চিম পালশা এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ সদর মডেল থানার প্রতারণা মামলার আসামি শহীদ আকন্দ (৬০)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী নওগাঁর রানিনগন থানারচরমানু এলাকার মৃত আহসান আকন্দেও ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নওগাঁর মান্দা থানার রনাহার এলাকার মোরশেদ মন্ডল (১৭) একজন স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ভুটভুটি গাড়ি চালক। সে ওই গাড়িতে গরু, বাসাবাড়ির মালামাল, খড়, মাঠের পাকা ধানসহ বিভিন্ন পণ্য নওগাঁ ও নওগাঁর আশেপাশের জেলায় পরিবহন করে থাকে। ১১ অক্টোবর সকাল অনুমান ৯ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল (০১৮৯৮-৩৫৫৩০৩) ফোনের মাধ্যমে মোরশেদকে জানান যে, তিনি এনজিওতে চাকরি করেন, বর্তমানে নওগাঁ সদর উপজেলার একটি শাখায় কর্মরত এবং জগৎসিংহপুর এলাকায় একটি বাসাভাড়া নিয়ে বসবাস করেন।

উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার একটি শাখায় বদলী হওয়ায় তার বাসা বাড়ির মালামাল নওগাঁ সদর থেকে নিয়ামতপুরে নিয়ে যাওয়ার জন্য মোরশেদ এর ভুটভুটি গাড়ি ৪৫০০/-টাকা ভাড়ায় চুক্তি করে। সে মোতাবেক উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ভুটভুটি চালক মোরশেদকে নওগাঁ সদর থানাধীন শিবপুর বাইপাস ব্রীজ মোড়ে ভুটভুটি নিয়ে আসতে বললে একই তারিখ বেলা অনুমান ১১৩০ ঘটিকার সময় মোরশেদ শিবপুর বাইপাস ব্রীজ মোড়ে ভুটভুটি নিয়ে আসে দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তিসহ তার একজন সহযোগি মোটরসাইকেল যোগে অপেক্ষা করছে।

এরপর তারা মোটরসাইকেল নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে আগে আগে যেতে থাকে এবং ভুটভুটি চালককে তাদের পিছনে আসতে বলে এভাবে কিছুদুর যাওয়ার পর একটি সরু রাস্তা দিয়ে ভুটভুটি নিয়ে যাওয়া সম্ভব না হলে উল্লেখিত ব্যক্তি জানায় যে, ভুটভুটি ওখানেই থাকবে তারা বাসাবাড়ি থেকে ভ্যানযোগে মালামাল নিয়ে এসে ভুটভুটিতে লোড করবে। এরপর অজ্ঞাতনামা মোবাইল ব্যবহারকারী তার সহযোগিকে ভুটভুটিটি পাহাড়া দিতে বলে এবং ভ্যানগাড়ি আসলে তাকে ডাকার জন্য বলে।

এরপর উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ভুটভুটি চালককে চা পান করার কথা বলে তার মোটরসাইকেলে উঠিয়ে নওগাঁ সদর থানাধীন বোয়ালিয়া বটতলী মোড়ে নিয়ে যায়। সেখানে চা পান করা অবস্থায় উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে চায়ের দোকান থেকে চলে যায়। পরবর্তীতে ভুটভুটি চালক ১৫/২০ মিনিট অপেক্ষায় থাকার পর অজ্ঞাতনামা ব্যক্তিকে খুঁজে না পেয়ে ইজিবাইক যোগে ভুটভুটির রাখার স্থানে যায় এবং দেখে যে, ভুটভুটিটি যথা স্থানে নাই। পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পায়।

স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ভুটভুটি গাড়ি চালকের অভিযোগের প্রেক্ষিতে নওগাঁ সদর মডেল থানার মামলা নং-২৬ তারিখ-১৪ অক্টোবর ২০২৫, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী অফিসারের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আসামিকে গ্রেফতারের জন্য তৎপর হয়।
গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অপর আসামিকে গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।