গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১:৩০ টায় রাজশাহীর গোদাগাড়ী থানার কুঠিপাড়া গ্রামের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর ধার হতে দুই মাদককারবারিকে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ। খবর বিজ্ঞপ্তির।
ধৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মৃত হাববুর রহমানের পুত্র গোলাম মোস্তফা(৪৬) এবং একই গ্রামের মৃত নোমান আলী মন্ডলের পুত্র আব্দুর রশিদ।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ অভিযান চালিয়ে হেরোইনসহ আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।