কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা
কেশরহাট প্রতিনিধি
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে (২৩ অক্টোবর) হরিদাগাছি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহি কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় তিনি বক্তব্যের মাঝে বলেন বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন। যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারসহ নানা অপপ্রচার চালাচ্ছেন সতর্ক হয়ে যান। এধরণের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়ে গণজোয়ার ঠেকাতে পারবেনা। এবারের নির্বাচনে বিএনপির বিজয় হবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহব্বান জানান।
৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তারেক আজিজের সভাপ বিশেষ অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ,সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক রাইসুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য শাহজাদা।
প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেশরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ, আনারুল ইসলাম, মাহফিজুল ইসলাম মাফি, প্রভাষক উমর ফারুক, শহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আজাম্মেল হক, মামুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।