শনিবার, আগস্ট ২২, ২০২৬

বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৮:৫১ অপরাহ্ন
বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি


সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী এর আওতাধীন প্রিন্সিপাল অফিস, রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী কর্পোরেট শাখা প্রধানসহ সকল শাখা প্রধান/ব্যবস্থাপকগণের অংশগ্রহণে “৯০ দিনের বিশেষ কর্মসূচী” এর সফল বাস্তবায়ন উপলক্ষ্যে ‘বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা’ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নগরীর ‘ভিক্টোরিয়া কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে’ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নূরুন নবী। উক্ত সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শওকত জামান।

সভার শুরুতে জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার (ইনচাজ) জনাব মোঃ শওকত জামান চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ও ০২ অক্টোবর, ২০২৫ হতে ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত ৯০ দিনের বিশেষ কর্মসূচীর প্রথম ১৫ দিনের অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। অতঃপর সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী এর আওতাধীন অঞ্চল প্রধানগণ ও রাজশাহী কর্পোরেট শাখার শাখা প্রধান তাদের অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন এবং পরবর্তীতে অনান্য সকল শাখা প্রধান/ব্যবস্থাপকগণ তাদের নিজ নিজ অর্জিত ব্যবসায়িক চিত্রও উপস্থাপন করেন।

ব্যবসায়িক মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী অঞ্চলের অর্জিত ব্যবসায়িক অবস্থা পর্যালোচনাপূর্বক তা আশাব্যঞ্জক হওয়ায় এই ধারা অব্যাহত রেখে বিনিয়োগ বৃদ্ধি, গুনগত আমানত সংগ্রহ,শ্রেণিকৃত ঋণ আদায়, মামলা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধি, ই-ওয়ালেট, ইধহমষধ ছজ ঈড়ফব এর সংখ্যা বৃদ্ধি ও ছজ ঈড়ফব এর মাধ্যমে চেক বিহীন লেনদেন, ফরেন রেমিট্যান্সসহ অন্যান্য সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে তৎপর হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বিগত সময়ের সাফল্যের ধারাবাহিকতায় বর্তমান বছরেও রাজশাহী অঞ্চলের ব্যবসায়িক উন্নয়নে কাংখিত ভূমিকা রেখে দেশের রাষ্ট্র মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকল কর্মকর্তাকে উদাত্ত আহবান জানান এবং প্রধান অতিথির দিক নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনপূর্বক “৯০ দিনের বিশেষ কর্মসূচী” এর সফল বাস্তবায়ন উপলক্ষ্যে ‘বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা-২০২৫’ এর সমাপ্তি ঘোষণা করেন।