বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করেন ইউএনও শাম্মী আক্তার। খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদকে ২-১ গোলে পরাজিত করে বাঘা পৌরসভা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকৌশলী এজাজ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, ইউডি এফ আল্পনা খাতুন, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাঘা মডেল উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহম্মদ আলী দেওয়ান, বাঘা প্রেস ক্লাব আহবায়ক আব্দুল লতিফ মিঞা, ডাক্তার আখতারুজ্জামান প্রমুখ। খেলায় ৭ ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশ গ্রহন করবেন।
খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন, ফজল মাহমুদ ও সুজন মাহমুদ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়, শহিদুল হক সোহেল।