শনিবার, আগস্ট ২২, ২০২৬

চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন
চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
চার শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ


সোনার দেশ ডেস্ক :


বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
অপসারণ হওয়া চার এএসপি হলেন- শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শের শাহ, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল ও আশফাক ফেরদৌস।
তথ্যসূত্র: বাংলানিউজ