শনিবার, আগস্ট ২২, ২০২৬

সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক

WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন জাতীয়
WP Import ২৩ অক্টোবর ২০২৫ ০২:২৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক
সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যা, নাতি আটক


সোনার দেশ ডেস্ক :


সিরাজগঞ্জের উল্লাপাড়ায়ে এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগে তার নাতিকে আটক করেছে পুলিশ।
উপজেলার সলঙ্গা থানার চকবরু গ্রামে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৮৫ বছর বয়সী সন্দেস বেগম ওই গ্রামের নওশের মোল্লার স্ত্রী।

এ ঘটনায় আটক তার নাতি ২২ বছর বয়সী সজিব হাসান একই গ্রামের আহম্মাদ আলীর ছেলে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্বজনরা বলেন, বুধবার গভীর রাতে শয়ন কক্ষে প্রবেশ করে সজিব তার দাদিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর সজিব তার ফেইসবুকে ‘আল্লাহু আকবার’ লিখে একটি পোস্ট দেয়। কিছুক্ষণ পর আবারও ‘ইনশাআল্লাহ, একটাও ছার পাবে না’ লিখে আরেকটি পোস্ট দেয়।
কিছুক্ষণ পর বিষয়টি সজিবের বাবা আহম্মাদ আলীর নজরে এলে তিনি সলঙ্গা থানায় সংবাদ দেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং সজিবকে আটক করে থানায় নিয়ে যায়।

এসআই শহিদুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিব নেশাগ্রস্ত। মানসিক সমস্যার কারণে সে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বিডিনিউজ