চারঘাটে রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে এলসিএস নারী কর্মীদের উপকরণ বিতরণ

চারঘাট প্রতিনিধি:
২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলা জিওবি মেন্টেনেন্স প্রকল্পের আওতায় বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে চারঘাটে এলজিডি মেন্টেনেন্স প্রকল্পের উপকরন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরে এলজিডি অধীনে জিওবি মেন্টেনেন্স প্রকল্পের আওতায় চারঘাট উপজেলার বিভিন্ন রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৫০জন এলসিএস নারী কর্মীর মাঝে উপজেলা প্রকৌশলী চারঘাট, রাজশাহী কর্তৃক রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের ব্যবহার্য বিভিন্ন উপকরণ কোদাল, দুরমুজ, ঝুড়ি, হাঁসুয়া, এ্যাপ্রোন, মাস্ক, সাবান, ছাতাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রতন কুমার, উপজেলা সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, এজিডি অফিসের আতিাউর রহমান, এলসিএস নারী কর্মী সাধনা রানী দাস, কাজলী খাতুন প্রমুখ।