কেশরহাট পৌরসভায় মাস্টার প্ল্যানিং সভা অনুষ্ঠিত

Oplus_131072
কেশরহাট প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগের কেশরহাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় (আইইউজিআইপি) পৌরসভার মাস্টার প্ল্যান (এমপি) প্রণয়ন পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ অক্টোবর) সকালে পৌর কার্যালয়ে আয়োজিত ডেটেক্স, ডেভকন, জিপিএডিয়ের আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়।
এতে শহরের ভবিষ্যৎ উন্নয়ন,ভৌত উন্নয়ন, ভূমি ব্যবহার, পরিবেশ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়নসহ অর্থনৈতিক কার্যক্রম বিষয়ে আলোচনা হয়।
এসময় ডেটেক্স, ডেভকন, জিপিএডি এর ডেপুটি টিম লিডার সামাউন আল নুর, নগর পরিকল্পনাবিদ রেজাউর রহমান, মোহনপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী রিপন আলী, কেশরহাট উপ-সহকারি প্রকৌশলী শ্রী রিংকু প্রামাণিক, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, সাবেক সাংগঠিনক সম্পাদক ওসমান আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।