শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাংবাদিক শামস রুমির মায়ের ইন্তেকাল

WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
সাংবাদিক শামস রুমির মায়ের ইন্তেকাল
সাংবাদিক শামস রুমির মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক অর্থ সম্পাদক সাংবাদিক শামস রুমির মা ফিরোজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। বুধবার বিকেল পাঁচটার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে এক মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার রাত সাড়ে আটটায় শিরোইল বড় রাস্তা জামে মসজিদে (মোল্লামিল) অনুষ্ঠিত হয়। জানাজা থেকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে।

সাংবাদিক শামস রুমির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান। এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তারা।