শনিবার, আগস্ট ২২, ২০২৬

সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে : ইউএনও বাঘা

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে : ইউএনও বাঘা
সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে : ইউএনও বাঘা


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধায় বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এ কথা বলেন।

বাঘা প্রেসক্লাবেব আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চলনায় বিশেষ অতিথি বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফম আছাদুজ্জামান বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা দ্রুত সমাধান করা সম্ভব।

আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আসলাম আলী, আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।