শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় দুই নারীর লাশ উদ্ধার

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় স্বামীর শয়ন ঘর থেকে মনিষা খাতুন (১৮) এবং সোহাগী খাতুন (২৫) নামের দুই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে এবং দুপুরে সুনতাপুর গ্রাম থেকে পৃথকভাবে এই দুটি লাশ উদ্ধার করে পুলিশ।

মনিষা খাতুন উপজেলার আটঘরিয়া গ্রামের আজাদ আলীর স্ত্রী এবং সুলতানপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সোহাগী খাতুন।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী সোহাগী খাতুন (২৫) গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনিষা খাতুনের পিতা মুনসাদ আলী বলেন, আমার মেয়ের বিয়ের সময় বয়স কম ছিল। ওই সময় ছেলেকে ২ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছিল। দেড় মাস আগে মেয়ের বয়স হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে ছেলে ও তার পরিবার আবারও ২ লক্ষ টাকা দাবি করে।

এদিকে ছেলের মামা শহিদুল ইসলাম বলেন, বিয়ের সময় জামাইকে একটি মোটরসাইকেল দেওয়ার কথা ছিল। টাকা চাওয়ার বিষয়টি জানা নেই।
মেয়ের মামা সাদ্দাম হোসেন বলেন, রাত আড়াইটার দিকে জানতে পারি ভাগ্নে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। পরে ৯৯৯ কল করে পুলিশকে জানাই। শুনেছি ছেলে কিছুদিন আগে আরেকটি মেয়েকে বিয়ে করেছে। এ নিয়ে পরিবারে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল।

এ বিষয়ে ছেলের মা শরিফা বেগম বলেন, সন্ধ্যায় তাদেও মাঝে ঝগড়া হয়। এরপর ছেলে বাড়ি থেকে চলে যায়। আর ফিরে আসেনি। পরে রাত ১১ টার দিকে ঘরে গিয়ে দেখি ছেলের বউ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়েছে। “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। #