শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ীতে সোনার বারসহ তরুণ গ্রেপ্তার

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে সোনার বারসহ তরুণ গ্রেপ্তার
গোদাগাড়ীতে সোনার বারসহ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ৫টি সোনার বার উদ্ধার করেছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মোশারফ হোসেন (২০)। তিনি স্বর্ণ চোরাকারবারি বলছে পুলিশ।
মোশারফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর ধারে অভিযান চালিয়ে ৫টি সোনার বারসহ মোশারফকে আটক করা হয়।
কালো স্কচটেপে মোড়ানো ৫টি সোনার বার কাটা অবস্থায় ছিল। এগুলোর ওজন ২৯৪ দশমিক ১৩ গ্রাম।
তিনি আরও জানান, অভিযানের সময় স্বর্ণ চোরাকারবারি চক্রের আরও দুই সদস্য ডাবলু ও জাহিদ কৌশলে পালিয়ে যান। এ নিয়ে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।