রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ডিসেম্বর
রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে।
রাবির জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাবির স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এর আগে, সর্বশেষ চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা একই বছরের ১৩ জানুয়ারি স্থগিত ঘোষণা করা হয়। এর আগে ২০২৩ ও ২০২৪ সালে কয়েকবার তারিখ দিয়েও পরে অনিবার্যকরণবশত সমাবর্তন স্থগিত করা হয়েছিল।
রাবি’র একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল ।