শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত চার ঘণ্টা পর উদ্ধার বগি

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ন
ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত চার ঘণ্টা পর উদ্ধার বগি
ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত চার ঘণ্টা পর উদ্ধার বগি

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। চার ঘণ্টা পর দুটি বগি উদ্ধার করা হয়েছে। তবে অন্য বগি দিয়ে ঢালারচর এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ বাদে রাজশাহী থেকে অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাত ১০টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে অবস্থান করছে। তবে এর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছিল। রাতে এই ট্রেন চাঁপাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেন। সন্ধ্যার কিছুক্ষণ আগে ট্রেনটির রাজশাহী থেকে ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। এ সময় অপরের লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালাচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছে।
বিষয়টি নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ম্যানেজার জিয়াউল আহসান জানান, পাকশী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে। এরপর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বনলতা রাজশাহী স্টেশনে রাখা হয়েছে। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। রাতে বনলতাকে চাঁপাইয়ে পাঠানো হয়েছে।