শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ন
নগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নগরীর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ অগ্রগতি ও পর্যালোচনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোঃ আল মামুন।
সভায় স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব বলেন, রাজশাহী মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের অধীনের প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে। নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরে তিনি নগরীর চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদাসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।