শনিবার, আগস্ট ২২, ২০২৬

স্বাস্থ্যকর জীবন গড়তে হাত ধোয়ার বিকল্প নেই : নওহাটা পৌর প্রশাসক

WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ অক্টোবর ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ন
স্বাস্থ্যকর জীবন গড়তে হাত ধোয়ার বিকল্প নেই : নওহাটা পৌর প্রশাসক
স্বাস্থ্যকর জীবন গড়তে হাত ধোয়ার বিকল্প নেই : নওহাটা পৌর প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:


“স্বাস্থ্যকর জীবন গড়তে হাত ধোয়ার বিকল্প নেই। স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি। শিশু থেকে বৃদ্ধÍসবাইকে নিয়মিতভাবে হাত ধোয়ার অভ্যাসে অভ্যস্ত হতে হবে।”বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় নওহাটা পৌরসভার সভাকক্ষে আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নওহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ।

তিনি আরও বলেন,“আমাদের সমাজে এখনো অনেকেই সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম জানেন না বা গুরুত্ব দেন না। অথচ সাবান ও পানিতে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে শতকরা ৭০ ভাগ সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। স্কুল, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে এই অভ্যাস গড়ে তুলতে হবে। নওহাটা পৌরসভা এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখবে।”
তিনি বলেন,“সরকারের লক্ষ্য হলো শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা এবং জনগণের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা। এজন্য জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ দায়িত্ব পালন করে, তবে খুব সহজেই আমরা ‘স্বাস্থ্যবান ও পরিচ্ছন্ন নওহাটা’ গড়ে তুলতে পারব।”

আলোচনা সভার আগে“হাত ধোয়ার নায়ক হোন!” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভা প্রাঙ্গণ থেকে বের করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে নওহাটা পৌরসভা, এবং সহযোগিতা করে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, সহকারী প্রকৌশলী আব্দুর রোফ প্রাং, হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হাসানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও নওহাটা পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।