শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পরিচিতি কর্মশালা সমাপ্ত

WP Import ২১ অক্টোবর ২০২৫ ১১:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ অক্টোবর ২০২৫ ১১:৫১ অপরাহ্ন
রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পরিচিতি কর্মশালা সমাপ্ত
রাবিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য পরিচিতি কর্মশালা সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ‘ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ফর দ্যা ফ্রেস ফ্যাকাল্টি মেম্বার্স’ (Orientation Workshop for the Fresh Faculty Members) শীর্ষক ৫ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (২১ অক্টোবর) শেষ হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালা প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে আইকিউএসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালার টেকনিক্যাল সেশনগুলোতে আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালক প্রফেসর মনিমুল হক ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন অ্যাক্রেডিটেশনের বিভিন্ন বিষয়ে বক্তৃতা দেন।