শনিবার, আগস্ট ২২, ২০২৬

পুঠিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

WP Import ২১ অক্টোবর ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ অক্টোবর ২০২৫ ০২:৫৯ অপরাহ্ন
পুঠিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পুঠিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর পুঠিয়ায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আকতার, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী হানিফ সিকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটর শাহীন ওয়াজ সরকার, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন।