শনিবার, আগস্ট ২২, ২০২৬

ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

WP Import ২১ অক্টোবর ২০২৫ ০২:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২১ অক্টোবর ২০২৫ ০২:৪৩ অপরাহ্ন
ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার
ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার


সংবাদ বিজ্ঞপ্তি :


রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো. মুন্না (৪৮), মো. শামীম (২৮), মো. সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো. মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ অক্টোবর ২০২৫ তারিখে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।