শনিবার, আগস্ট ২২, ২০২৬

পদ্মা নদীতে দেখা মিলল বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমির

WP Import ২০ অক্টোবর ২০২৫ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ অক্টোবর ২০২৫ ১০:২২ অপরাহ্ন
পদ্মা নদীতে দেখা মিলল বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমির
পদ্মা নদীতে দেখা মিলল বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমির

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পদ্মা নদীতে দেখা মিলেছে বিলুপ্তপ্রায় মিঠাপানির কুমিরের। কুমিরটি বিশাল চর ও পদ্মা নদীতেও ঘুরে বেড়াচ্ছে। চরে মিঠাপানির এই কুমিরকে দেখা বলে দাবি করেছেন আলোকচিত্রি এক দম্পতি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী মহানগরীর নিচে পদ্মায় ছবি বিভিন্ন প্রজাতির ছবি তুলতে যান এই দম্পতি। ষাটবিঘা চরে পাখির ছবি তুলতে গিয়ে কুমিরটি দেখতে দম্পতি ইমরুল কায়েস ও উম্মে খাদিজা ইভা। তারা ড্রোন ও ক্যামেরায় প্রাণীটির ছবি ও ভিডিও ধারণ করেন।

তবে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কুমিরের ছবিটি রাজশাহীর পদ্মানদীর টি-বাঁধের উল্টো দিকে থেকে তুলেছেন বলে জানান তারা।
২০১৫ সালে বাংলাদেশে এই শ্রেণির কুমিরকে বিলুপ্ত ঘোষণা করে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের চাম্বুল নদী থেকে চলে আসতে পারে। তবে এই কুমিরের বিষয়ে আইইউসিএনের মুখ্য গবেষক এ বি এম সারোয়ার আলম (সীমান্ত দীপু) বলেন, ২০১৫ সালে মিঠাপানির কুমিরকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয়। তারপরও পাবনায় একটা দেখা গেছে। অন্য জায়গায় আরও দুটি পাওয়া যায়। এ দুটিকে সুন্দরবনের করমজল সেন্টারে রাখা হয়েছে। এগুলো বাংলাদেশের প্রকৃতিতে বেড়ে ওঠা কুমির না হওয়ার সম্ভাবনা বেশি। এরা বয়স্ক। ভারতের চাম্বুল নদ থেকে আসতে পারে।

আইইউসিএনের এই গবেষক জানান, বাংলাদেশে তিন প্রজাতির কুমির রয়েছে। এর মধ্যে লোনাপানির কুমির, যা দেখা যায় সুন্দরবনে। মিঠাপানির কুমির, যা এরইমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর রয়েছে ঘড়িয়াল, যা পদ্মা-যমুনায় দেখা যায়।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পদ্মায় কুমির দেখা গেছে এমন তথ্য আমাদের জানা নেই। তবে এখানে কুমির দেখা পাওয়ার সম্ভাবনা কম। হয়তো ঘড়িয়াল দেখা যেতে পারে। তবে আমাদের জানা নেই। আমরা কুমিরের বিষয়ে খোঁজখবর নেব।