শনিবার, আগস্ট ২২, ২০২৬

শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলো রাকসু’র নবনির্বাচিত প্রতিনিধিরা

WP Import ২০ অক্টোবর ২০২৫ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ অক্টোবর ২০২৫ ১০:১৯ অপরাহ্ন
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলো রাকসু’র নবনির্বাচিত প্রতিনিধিরা
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করলো রাকসু’র নবনির্বাচিত প্রতিনিধিরা

রাবি প্রতিবেদক:


১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এর নবনির্বাচিত প্রতিনিধিরা।

সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তারা শ্রদ্ধার সঙ্গে কবর জিয়ারত করেন।
এ সময় শহীদ অধ্যাপক শামসুজ্জোহাকে স্মরণ করে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করে। ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী থেকে শহীদ হওয়া সাকিব আনজুম ও শহীদ আলি রায়হান এর কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন।

নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা জানি শহীদ শামসুজ্জোহা কীভাবে শিক্ষার্থীদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্যারের সেই কথা-‘ছাত্রদের গায়ে গুলি লাগার আগে, আমার গায়ে গুলি লাগুক’-আমাদের কাছে চিরস্মরণীয়। আমরা আশা করি, স্যারের চেতনা অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদের কাজ করার তৌফিক দান করবেন।’

তিনি আরও বলেন, যেহেতু আমরা এখনও শপথ গ্রহণ করিনি, ‘অফিসিয়াল কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে সময় নষ্ট না করতে, আপাতত জোহার স্যারের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু করলাম।’
কবর জিয়ারতের সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন।