শনিবার, আগস্ট ২২, ২০২৬

যাত্রাবাড়ীতে সিআইডি সদস্যকে ছুরি মেরে মোবাইল-মানিব‍্যাগ ছিনতাই

WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন
যাত্রাবাড়ীতে সিআইডি সদস্যকে ছুরি মেরে মোবাইল-মানিব‍্যাগ ছিনতাই
যাত্রাবাড়ীতে সিআইডি সদস্যকে ছুরি মেরে মোবাইল-মানিব‍্যাগ ছিনতাই

ছিনতাইয়ের প্রতীকী ছবি।

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ার রায়ের বাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. রাসেল মিয়া (৩১) নামে সিআইডির একজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত রাসেল মিয়া যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া থাকেন এবং বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা নুরুল ইসলাম জানান, আমি ওই পুলিশ সদস্যের পাশের বাড়িতে ভাড়া থাকি।

আজ ভোরের দিকে মোটরসাইকেল যোগে শনির আখড়া থেকে যাওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং ছুরি দিয়ে বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে।
তথ্যসূত্র: ঢাকাপোস্ট