শনিবার, আগস্ট ২২, ২০২৬

তিস্তা নদীর অসম পানিবন্টনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:২৯ অপরাহ্ন
তিস্তা নদীর অসম পানিবন্টনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন
তিস্তা নদীর অসম পানিবন্টনের প্রতিবাদে রাবিতে মানববন্ধন


রাবি প্রতিবেদক :


তিস্তা নদীর সুষম পানি বণ্টনের দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীদের একাংশ এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক গুম, খুন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জননিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। তাঁরা দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা দৃশ্যমান নয়। তিস্তা নদীর সুষম পানিবণ্টন চুক্তি কেন এখনও আলোর মুখ দেখল না সেই প্রশ্নও তোলেন তারা৷

রাকসু নির্বাচন ২০২৫ এর এজিএস পদপ্রার্থী সজীবুর রহমান বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। একের পর এক গুম, খুন, অগ্নিকাণ্ডের যেসব ঘটনা ঘটেই চলছে, এগুলো কোনোভাবেই দুর্ঘটনা ভেবে অবহেলা করা যায় না। আমার ধারণা, এর সবই বৈদেশিক ষড়যন্ত্রের অংশ। একটি বিশেষ শক্তি ধারাবাহিকভাবে এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই ভঙ্গুর পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এড়াতে পারে না।”

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তিস্তা চুক্তির দ্রুত বাস্তবায়ন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে রাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদুল ইসলাম ভুইয়া রাতুল, রাকসু নির্বাচনেমহিলা বিষক সম্পাদক নিশা আক্তার-সহ বিভিন্ন বিভাগের প্রায় ২০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।