শনিবার, আগস্ট ২২, ২০২৬

গোদাগাড়ী সীমান্ত হতে ভারতীয় মদ আটক

WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২০ অক্টোবর ২০২৫ ০২:১৩ অপরাহ্ন
গোদাগাড়ী সীমান্ত হতে ভারতীয় মদ আটক
গোদাগাড়ী সীমান্ত হতে ভারতীয় মদ আটক


সংবাদ বিজ্ঞপ্তি :


রোববার (১৯ অক্টোবর) আনুমানিক রাত ১০:৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ’ সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৪৪/২-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন হনুমন্তনগর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬৬,০১০/- টাকা।