তামাক নিয়ন্ত্রনে এলজিআই গাইড লাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
তামাক নিয়ন্ত্রনে এলজিআই গাইড লাইন বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইড লাইন বাস্তবায়ন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাধ্যমে তামাকদ্রব্য বিক্রয় প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সিং কার্যক্রম অবস্থা ও রাজশাহী নগরীকে তামাকমুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো: নূর-ই-সাইদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনজুমান আরা এর সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় হয়। মতবিনিময় সময় এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক, লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন ও লফস এর প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহম্মেদ উপস্থিত ছিলেন।