শনিবার, আগস্ট ২২, ২০২৬

৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন জাতীয়
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৮:০৭ অপরাহ্ন
৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ
৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ

বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন

সোনার দেশ ডেস্ক:


আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকা-ের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শেখ বশির উদ্দিন বলেন, আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতার কারণে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে।

তিনি আরও বলেন, অগ্নিকা-ের সময় যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের খাবার, হোটেলে থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। তারপরও অনেক কাজ একসঙ্গে চলায় দুয়েকটি বিচ্যুতি হতে পারে। আমাদের আগ্রহ ও প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, অগ্নিকা-ে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমদানিকৃত যেসব পণ্য আমদানি কার্গো কমপ্লেক্সে ছিল, সেগুলোর প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।
তিনি জানান, আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ