শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকাব-এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৫৪ অপরাহ্ন
রাকাব-এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন
রাকাব-এ গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি:


“তারুণ্যের উৎসব-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) স্থানীয় মুখ্য কার্যালয়ে গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করা হয়। রোববার (১৯ অক্টোবর) থেকে ০২ নভেম্বর পর্যন্ত গ্রাহক সেবা পক্ষের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইলসাম; প্রধান কার্যালয়ের সকল নির্বাহীগণ এবং স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক গ্রাহক সেবা প্রদান বিষয়ে শাখার কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন।