রবিবার, আগস্ট ২৩, ২০২৬

তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু বকর সিদ্দিকের পুঠিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন
তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু বকর সিদ্দিকের পুঠিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ
তারেক রহমানের ৩১ দফা প্রচারে আবু বকর সিদ্দিকের পুঠিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা রাজবাড়ী এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এসব বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”

স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল গনি পিন্টু, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মোল্লা, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, পুঠিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।