শনিবার, আগস্ট ২২, ২০২৬

যুবদল কর্মীর পুকুরে মাছ লুট ও হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ অক্টোবর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
যুবদল কর্মীর পুকুরে মাছ লুট ও হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
যুবদল কর্মীর পুকুরে মাছ লুট ও হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর দূর্গাপুরে পুকুরের মাছ লুট, হত্যার উদ্দেশ্যে হামলা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. মানিক ইসলাম নামে এক যুবদল কর্মী। রোববার (১৯ অক্টোবর) সকালে রাজশাহী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মানিক ইসলাম জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দূর্গাপুর উপজেলা শাখার একজন কর্মী। গত মঙ্গলবার (২১ অক্টোবর) কাঁঠালবাড়িয়া এলাকার তাহের উদ্দীনের ছেলে আলিমুদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে ৭৮ শতক জমি প্রতি বছর ৫০ হাজার টাকা ভাড়ায় লিজ নিয়ে নিয়মিত মৎস্য চাষ করে আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব রিপন তাকে পুকুর ছাড়ার জন্য চাপ দেন। পরবর্তীতে গত ১৬ অক্টোবর তার অজান্তে ওই দুজন জেলে নামিয়ে পুকুরের সমস্ত মাছ ধরে বিক্রি করে দেন। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা জেলেদের ধরে ফেলেন। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে গত মঙ্গলবার (২১ অক্টোবর) মিমাংসার কথা বলে তাদের নিয়ে যায়।

মানিক আরও জানান, পরদিন শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কালামের ছেলে সোয়াত এবং তার সহযোগী করিম ও সজিব দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। তিনি প্রাণে রক্ষা পেলেও বর্তমানে পরিবারের সবাই আতঙ্কে রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, শনিবার (১৮ অক্টোবর) অভিযুক্তরা দূর্গাপুর হাট মাঠে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও মানহানিকর ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মানিক ইসলাম আরও বলেন,“আমার পুকুরে মাছ লুট ও আমার উপর হামলার বিষয়টি ধামাচাপা দিতে তারা ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা অভিযোগ তুলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী মানিক ইসলামের পিতা কালাম মোল্লা ও মামা মাইনুল ইসলাম।
পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল কালাম তারবিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে ফোনকলে কথা বলতে রাজি হননি।