রাকসু নির্বাচনে পরাজিত প্রার্থীদের পিকনিকে ছাত্রশিবিরের থিম সঙের সাথে নৃত্য, সমালোচনা

ছাত্রশিবিরের থিম সঙের সাথে নাচছেন কয়েকজন পরাজিত পদপ্রার্থী। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
রাবি প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে পরাজিত প্রার্থীদের পিকনিকে ইসলামী ছাত্রশিবিরের থিম সংগীত বাজিয়ে নৃত্য করায় সমালোচনা করছেন অনেকে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলা মাঠে পরাজিত প্রার্থীদের আয়োজিত পিকনিক অনুষ্ঠিত হয়।
এই পিকনিকে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেটের পরাজিত প্রার্থীরা অংশ নেন। এসময় ইসলামি ছাত্রশিবিরের থিম সং বাজিয়ে নৃত্য করেন কয়েকজন পরাজিত প্রার্থী। এই নৃত্যের একটি ভিডিং ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি অনেকেই সমালোচনা করছেন
এক ফেসবুক পোস্টে রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল লেখেন, “একটা দলের থিম সং নিয়ে মজা করা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী কিনা, সেই প্রশ্ন নাহয় তুললাম না। কিন্তু ‘শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে, নবীজির রাস্তা ধরেছি’-রাসূল (সা.)-এর নাম উচ্চারণের সময় তালে তালে নাচা-দুর্বল ঈমানের মানুষ হিসেবেও আমার বুকে লেগেছে…! মাইন্ড ইট”
রাবি শাখা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক নওসাজ জামান বলেন, “এতো বোঝদার মানুষ হয়েও কোনটা করলে ফানের পর্যায়ে পড়বে, কোনটা বিতর্ক সৃষ্টি করবে, সেটা অন্তত বুঝতে হবে। নিজের আদর্শের প্রতি শ্রদ্ধা না থাকলেও অন্যের আদর্শকে কীভাবে মূল্যায়ন করতে হয়, সেটাও শেখা উচিত।”
কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান আজাদ বলেন, “শিবিরের সংগীতের সঙ্গে নৃত্য প্রদর্শন প্রকৃতপক্ষে সংগঠনের নৈতিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। কথায় আছে, ঊাবৎু ংযড়ব ফড়বংহ’ঃ ভরঃ বাবৎু ভড়ড়ঃ – কোন গানে নাচতে হয় আর কোন গান অনুধাবন করতে হয়, অন্তত এই জ্ঞান উপস্থিত ছাত্রনেতাদের থাকা উচিত ছিল।”