শনিবার, আগস্ট ২২, ২০২৬

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী

WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ অক্টোবর ২০২৫ ০২:৫৮ অপরাহ্ন
নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী
নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনতামূলক কর্মসূচী


সংবাদ বিজ্ঞপ্তি :


জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এবারের প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এই শ্লোগানকে সামনে রেখে সারা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে শনিবার সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌ. আরিফুল ইসলাম, সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ,কার্যকরী সদস্য-ডা. আরিফুল ইসলাম,আজমিরা আক্তার পাপিয়া, সবুজ আলী, সদস্য- আঁখি, মিজান, মেরিনা, ইস্তিয়াক প্রমুখ।