রাণীনগরে লিফলেট বিতরণ

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শনিবার সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু করা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।
এদিন উপজেলার বিএনপির মোড়, চৌরাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের হাতে তারেক রহমানের রূপরেখা সম্বলিত ৩১দফার লিফলেট তুলে দেওয়া হয় এবং আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করা হয়।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণরা অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি সাধারণ মানুষদের কাছে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন বলেন জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার বিএনপির দুর্দিনে তিনি ছিলেন আজও আছেন এবং আগামীতেও থাকবেন। শহীদ জিয়ার আদর্শ তার জীবনের পথচলার অন্যতম পাথেয়। তাই কোন লোভের আশায় নয় যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তিনি বিএনপির ছাঁয়া তলে থেকে রাজনৈতিক জীবন শেষ করবেন। তাই ভোটারদের বৈষম্যহীন আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।