শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজপাড়া হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার

WP Import ১৮ অক্টোবর ২০২৫ ১২:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ অক্টোবর ২০২৫ ১২:০৬ অপরাহ্ন
রাজপাড়া হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার
রাজপাড়া হতে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হলো- তেরখাদিয়ার আসাদুল ইসলামের ছেলে ওয়াফিউল ইসলাম ওরফে রাতুল (২৬), সপুরা বটতলার মজিব রহমানের ছেলে ইসলাম, রায়হান সুইট (২৫) এবং এয়ারপোর্ট থানার থালতাপাড়ার আবুল কালাম আজাদের ছেলে মিজানুর রহমান (৩০)। আসামীদের কাছ থেকে মোটরসাইকেল ২টি, মোবাইল ফোন ২ টি জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম তার নিজ নামীয় ২৫০ সিসির জিক্সার মোটরসাইকেল বিক্রয় করবে বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটি দেখে ১নং বিবাদী তার ফেইক ফেসবুক আইডি হতে এবং মোবাইল ফোন নম্বর হতে কল দিয়ে মোটরসাইকেল ক্রয় করবে বলে জানায়।

এ প্রেক্ষিতে ১নং বিবাদী ১১ অক্টোবর বেলা অনুমান-১১.৩০ ঘটিকার সময় ভিকটিমকে মোটরসাইকেলসহ গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার খয়রাবাদ তাহেরনগরে আসামীর নিজ এলাকায় ডাকে। পরবর্তীতে ক্রয়-বিক্রয়ের কথাবার্তার একপর্যায়ে আসামী মোটরসাইকেলটির গতি পরীক্ষার নাম করে ভিকটিমের মোটরসাইকেল নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
উল্লেখ্য ওই চক্রটি ইতোপূর্বেও অনলাইন ও বিভিন্ন মাধ্যমে নানাবিধ প্রতারণা করত: বাইক চুরি করে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে। তার একে অপরের যোগসাজশে এই সকল অপকর্ম করে থাকে। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা হতে তারা দীর্ঘদিন যাবত গাড়ী চুরি করে দেশের অন্যান্য এলাকায় বিক্রি করে আসে।
আসামিদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।