রামেক হাসপাতালে গাঁজা সেবনের দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গাঁজা সেবনের দায়ে মিঠুন (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন লিফটের পাশ থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিঠুনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তার বাড়ি নগরীর ভদ্রার চন্দ্রিমা এলাকায়।
হাসপাতালের পুলিশ বক্স সূত্রে জানা গেছে- আটককৃত মিঠুন বহিরাগত। সে হাসপাতালে বিভিন্ন সময় যাওয়া-আসা করে। দুপুরে হাসপাতালের জরুরী বিভাগ সংলগ্ন লিফটের পাশ গাঁজা সেবন করছিল। এসময় মিঠুনকে আটক করে হাসপাতালের পুলিশ বক্সের সদস্যরা। পরে তাকে রাজপাড়া থানায় প্রেরণ করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আকরামুজ্জান বলেন, আটককৃত মিঠুন বহিরাগত। তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তার কাছে গাঁজা পাওয়া না গেলেও হাসপাতালে সেবনের দায়ে তাকে রাজপাড়া থানায় পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে চালান দেয় পুলিশ।