শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাচোলে হত্যাকান্ডের ঘটনায় ৫ জন গ্রেফতার

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে পুলিশ নাচোলের বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান।

নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী (৩২), মারকইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মো. রাকিব আলী (২৫), মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম (৬০), শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ী গ্রামের মামুনুর রশীদের ছেলে ইউসুফ আলী।
তিনি আরও বলেন বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বৃহস্পতিবার রাতে উক্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে চারজনই এজাহারভুক্ত আসামি।
শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।

গত মঙ্গলবার নাচোল উপজেলার মারকইল এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের গ্রুপের সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গতকাল বুধবার সন্ধ্যায় মিলন আলী ও রাতে আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।