শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রগতি লেখক সংঘের সভা অনুষ্ঠিত

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার মাসিক সভা শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বাটার মোড়স্থ নির্বাচিত এ অনুষ্ঠিত হয়।
সংঘের সহ সভাপতি এসএম মাহাবুব আলম এর সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক আবরার হোসেন তুহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন, লেখক আব্দুল লতিফ চঞ্চল, কবি জাকির হোসেন, প্রকৌশলী নাফিস নয়ন, কবি আব্দুল আলীম, রবিউল ইসলাম, অধ্যাপক অসিত সাহা, কবি নাজিম খোকন কবি ওয়ালিউল ইসলামসহ প্রমুখ। সভায় আগামী ১৫ নভেম্বর উন্মুক্ত অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়া হয়।অনুষ্ঠান সুচারু ভাবে সম্পন্ন করার জন্য সাতটি সাব কমিটি গঠন করা হয়।