শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠিত

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন
বাগমারায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠিত
বাগমারায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:


”এসো সবাই কাবিং করি, সু-শৃঙ্খল জীবন গড়ি” এই প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস বাগমারা উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল দশটায় ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচদিন ব্যাপী এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস বাগমারা উপজেলা শাখার সভাপতি মাহবুবুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কাব ক্যাম্পুরীর আহবায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, জেলা কাব লিডার নেসার আহম্মেদ তুহিন, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা কাব লিডার এসএম ফরহাদ রহমান, শওকত হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে লাইলা আরজুমান্দ বানু, রেজাউল ইসলাম, ইকবাল হোসেন, আয়েন উদ্দিন, রিংকু, বিদেশ কুমার, নজরুল ইসলাম, ওবায়দুর রহমানসহ কাব স্কাউটস শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন