শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাকসু নির্বাচন: একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত তোফা

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১১:২০ অপরাহ্ন
রাকসু নির্বাচন: একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত তোফা
রাকসু নির্বাচন: একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত তোফা

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমদ তোফা। অনেকেই এখন জানতে চাচ্ছেন, কে এই তোফা। যিনি ৮জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তোফা পেয়েছেন ৬ হাজার ৭৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী হাচান হাওলাদার, যিনি পেয়েছেন ৬ হাজার ৭৬৩ ভোট। মাত্র ২৭ ভোটের ব্যবধানে তোফা বিজয়ী হন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র নির্বাচিত প্রতিনিধি হয়ে উঠে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, তোফায়েল আহমদ তোফা রাবি’র জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে আছেন। তার বাড়ি চট্টগ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যুক্ত।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর তোফায়েল আহমদ তোফা বলেন, শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। গ্রহণযোগ্যতা থাকলে প্যানেলের প্রার্থীদেরও হারিয়ে বিজয়ী হওয়া সম্ভব, আমি তার বড় উদাহরণ। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। তাদের ভোটেই আমি আজ নির্বাচিত। ইনশাআল্লাহ, আমি শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যেতে চাই।