শনিবার, আগস্ট ২২, ২০২৬

সংসদ ভবনের সামনে পুলিশ-‘জুলাইযোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন জাতীয়
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ১০:৫৫ অপরাহ্ন
সংসদ ভবনের সামনে পুলিশ-‘জুলাইযোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সংসদ ভবনের সামনে পুলিশ-‘জুলাইযোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র (ছবি: সংগৃহীত

সোনার দেশ ডেস্ক:


রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে ‘জুলাইযোদ্ধাদের’ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পরপরই পুলিশ ও জুলাইযোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন। আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধাদের’ সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তখন দুইপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায়মুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সইয়ের মঞ্চে অবস্থান নেন ‘জুলাইযোদ্ধারা’। তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েন।

জুলাইযোদ্ধাদের তিনটি দাবি হলো—জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাইযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া।
আমরা জুলাইযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মাজহারুল ইসলাম আপন দুপুর ১২টায় বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, গতকাল রাত থেকেই তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি। তাই বাধ্য হয়েই সদস্যরা জুলাই মঞ্চের সামনে অবস্থান নেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন