শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাংলাদেশ থেকে মানবপাচার-অবৈধভাবে ভারতে বাস! মুম্বইয়ে গ্রেপ্তার ট্রান্সজেন্ডারদের ‘গুরু মা’

WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৬:৩০ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ১৭ অক্টোবর ২০২৫ ০৬:৩০ অপরাহ্ন
বাংলাদেশ থেকে মানবপাচার-অবৈধভাবে ভারতে বাস! মুম্বইয়ে গ্রেপ্তার ট্রান্সজেন্ডারদের ‘গুরু মা’
বাংলাদেশ থেকে মানবপাচার-অবৈধভাবে ভারতে বাস! মুম্বইয়ে গ্রেপ্তার ট্রান্সজেন্ডারদের ‘গুরু মা’


সোনার দেশ ডেস্ক :


নকল পরিচয়পত্র বানিয়ে ৩০ বছর ধরে ভারতেবাস! ট্রান্সজেন্ডাদের কাছে হয়ে উঠেছিলেন ‘গুরু মা’। ৩০০-র বেশি ট্রান্সজেন্ডারের কাছে জনপ্রিয় ছিল তিনি। অবৈধভাবে ভারতেবাস ও বাংলাদেশ থেকে মানবপাচার-সহ একাধিক অভিযোগে বাংলাদেশিকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। নারীদের যৌনপেশায় নামতে বাধ্য করানোরও অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।

ধৃতের নাম বাবু আয়ান খান ওরফে জ্যোতি। তার আরও পরিচয় রয়েছে। অভিযুক্ত এলাকায় ‘গুরু মা’ নামেও পরিচিত। জ্যোতি ভুয়ো জন্ম শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিয়ে মুম্বইয়ে থাকছিলেন। একাধিক সূত্র থেকে তথ্য পেয়ে পুলিশ তার উপর সন্দেহ করে। জ্যোতির পরিচয়পত্র যাচাই করেন তদন্তকারীরা। তখনই জানা যায় সবক’টি পরিচিয়পত্রই ভুয়ো। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়।

এরপরই জানা যায় জ্যোতি বাংলাদেশ থেকে ভারতে মানবপাচারকারী চক্র চালাছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বর্ডার দিয়ে ২০০ বেশি বাংলাদেশিকে সীমান্ত পার করিয়েছেন তিনি ও তার দলবল। তদন্তে আরও উঠে এসেছে, বাংলাদেশিদের মুম্বইয়ের শিবাজি নগরে নিয়ে আসতে রাখতেন। করতেন থাকার ব্যবস্থাও। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ‘গুরু মা’কে ৫ থেকে ১০হাজার টাকা ঘর ভাড়াও দিত বলে জানা গিয়েছে।

জ্যোতির বিরুদ্ধে আরও অভিযোগ, মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা ২০০টিরও বেশি ফ্ল্যাট দখল করেছে। সেগুলি ভাড়া দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেন। সূত্র মারফত জানা গিয়েছে, তিনি অনেক নারীকেই যৌন পেশায় নামতে বাধ্য করেছেন। সব ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন