জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রঞ্জিতকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল বৃহস্পতিবার (১৬ অক্টোবর )৭:১৫ ঘটিকায় জয়পুরহাট সদর থানার দোগাছী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারানছি গ্রামের দূর্গাদহ বাজারস্থ কালুরমোড়ে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত রঞ্জিত চন্দ্র মালী (৩৫) দুর্গাদহ বাজার এলাকার মৃত রামচন্দ্র মালীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি রঞ্জিত চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। রঘ্জিতের কাছ থেকে ফেনিসডিল ছাড়াও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।
গ্রফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।