শনিবার, আগস্ট ২২, ২০২৬

শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ

WP Import ১৫ অক্টোবর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ অক্টোবর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা।

রাজশাহী মহানগর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কতৃর্ক আয়োজিত পুলিশি হামলার প্রতিবাদে এবং দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। সমাবেশে সভাপতিত্ব করেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং রাজশাহী মহানগর প্রতিষ্ঠান প্রধান ফোরাম সাইফুল হক। বক্তব্য দেন রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজশাহী মহানগর প্রতিষ্ঠান প্রধান ফোরামের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ শাহাদৎ হোসেন, রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম, ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, নওদাপাড়া, হামিদপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে রাজশাহী মহানগর প্রতিষ্ঠান প্রধান ফোরামের নেতৃত্বে শিক্ষক-কর্মচারিরা রাজশাহী কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল করে। যা আলুপট্টি মোড়ে শেষ হয়।