বাঘায় মা ইলিশ রক্ষার্থে পদ্মায় অভিযান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় মা ইলিশ রক্ষার্থে পদ্মা অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পদ্মা নদীতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি।
বাঘা থানার পুলিশকে সাথে নিয়ে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন, ইলিশ জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। এরপর কিছু অসাধু জেলে মাছ শিকার করছিলেন। আমাদের দেখে দুই হাজার মিটার জাল ও ধরা তিন কেজি মাছ ফেলে পালিয়ে যায়। পরে জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় দেয়া হয়েছে।