শনিবার, আগস্ট ২২, ২০২৬

এবার সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন জাতীয়
WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ন
এবার সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’
এবার সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

সোনার দেশ ডেস্ক:


আগের তিন দফা দাবি থেকে সরে এসে এবার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
চলমান আন্দোলনের তিন দফা দাবি পূরণে বুধবার রাতের মধ্যে প্রজ্ঞাপন মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার সকাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দাবিতে আন্দোলন শুরুর ঘোষণা দেওয়া হয়।
অপরদিকে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণসহ তিন দফা দাবি পূরণে সরকারকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে তারা শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করবেন।

বুধবার বিকালে ‘মার্চ টু যমুনার’ এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
শাহবাগে দুপুর থেকে বিকাল পর্যন্ত তিন ঘণ্টা অবরোধ শেষে শহীদ মিনারে ফিরে এসে সোয়া ৫টায় এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, “বুধবারের মধ্যে আমাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আমরা আর তিন দফায় থাকব না। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করবেন।”

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার থেকে আন্দোলন চালাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।
তথ্যসূত্র: বিডিনিউজ