কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী কলেজিয়েট স্কুল মিলনায়তনে স্কুলের স্বনামধন্য সফল প্রধান শিক্ষক ড. মোসা. নূরজাহান বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য ১৮ বছর সফলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাকালীন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার কারিগর ড. মোসা. নূরজাহান বেগমকে ফুলের শুভেচ্ছা দ্বারা বিদায় জানান গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহাসচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম। এসময় কমিটির পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, পরিচালক আফরোজা আফরিন আশা ও নাবিলা ইসলাম উপস্থিত ছিলেন।