আড়ানী পৌর বিএনপির কর্মিসভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তায়নের লক্ষ্য রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির কর্মি সভার প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আড়ানী ইউনিয়ন পরিষদের হলরুমে এই প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সফল আহবায়ক আবু সাইদ চাঁদ।
সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আফতাব হোসেন, সাজদার রহমান, জাহাঙ্গীর হোসেন, মোশারফ হোসেন লিটন, রবিউল ইসলাম, সুজাত আহমেদ তুফান, রাশেদুল ইসলাম, জিয়াউল হক, আসাদুজ্জামান, মিলন প্রাং, জয়নাল আবেদিন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।