শনিবার, আগস্ট ২২, ২০২৬

পবায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত

WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ অক্টোবর ২০২৫ ০২:১২ অপরাহ্ন
পবায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
পবায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি :


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে রাজশাহীতে মঙ্গলবার (১৪ অক্টোবর) পবা উপজেলার মুরারীপুর উচ্চ বিদ্যালয় এবং দামকুড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা বিভাগ, রাজশাহীর উদ্যোগে এবং ডাসকো ফাউন্ডেশন এর A-EMPOWER প্রকল্পের সহযোগিতায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য শিক্ষা সেশন এবং বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক-ডা. আশরাফী আহমদ এনডিসি, ডা. মো. সুলতান আহম্মদ- পরিচালক (MCH Services), , ড. কস্তুরী আমিনা কুইন-পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী, মো. আব্দুর রাজ্জাক-উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী, ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার-সহকারী পরিচালক (CCSDP) ডা. মো. সোহেল হাবীব-সহকারী পরিচালক  (MCRAH), , ডা. মো. মাহবুবুল আলম-সহকারী পরিচালক (সিসি), মোসা. রাফিউন নাহার-সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী এবং ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলার UFPO, MO (MCH-FP) এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।

পরিদর্শনকালে মহাপরিচালক বিদ্যালয়ে স্থাপিত কৈশোরবান্ধব লাইব্রেরি কর্ণার পরিদর্শন করেন এবং কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেন। এ সময় তিনি কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেন, কৈশোরকালীন পরিবর্তন একটা প্রাকৃতিক ও স্বাভাবিক বিষয়, তোমরা অবশ্যই পিতা-মাতা, ভাই-বোন, দাদা-দাদীর সাথে শেয়ার করবে। তোমরা ছেলে-মেয়েরা ভালো বন্ধুর মতো থাকবে। কিশোর-কিশোরীরা রিস্ক নিতে পছন্দ করে, এটাই স্বাভাবিক, এটা হরমোনাল পরিবর্তন।

কিন্তু তোমরা যেন কোন কিছুতে আসক্ত না হও সেদিকে খেয়াল রাখবে।” দামকুড়া মডেল ইুউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিনামূল্যে কিশোরী, গর্ভবতী মা এবং নারীদের বিভিন্ন স্বাস্থ্য পরিক্ষা যেমন ব্লাড প্রেসার, ডায়াবেটিস প্রভূতি পরীক্ষা করা হয়। মহাপরিচালক মহোদয় চিকিৎসা নিতে আসা উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন নারীদের নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে। নিয়মিত চেক আপ এর জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাাণ কেন্দ্রে আসতে হবে। মহাপরিচালক মহোদয় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্ণার এ বেশ কিছু কিশোর কিশোরীদরে সাথে মত বিনিময় করেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করেন।

এসময় তিনি ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের কিশোর-কিশোরী ফোরাম সদস্যদের সাথেও কথা বলেন এবং তাদেরকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য পরামর্শ দেন।
এই আয়োজনের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, মানসিক সুস্থতা ও ইতিবাচক জীবনধারার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হয়েছে।