শনিবার, আগস্ট ২২, ২০২৬

দোয়া চেয়ে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ করলো ছাত্রশিবির সমর্থিত প্যানেল

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ১১:৫০ অপরাহ্ন
দোয়া চেয়ে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ করলো ছাত্রশিবির সমর্থিত প্যানেল
দোয়া চেয়ে রাকসু নির্বাচনের প্রচারণা শেষ করলো ছাত্রশিবির সমর্থিত প্যানেল

রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দোয়া চেয়ে অনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। মঙ্গলবার (১৪ অক্টোবর) কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন এই দোয়া চান তারা।

এসময় লিখিত বক্তব্যে সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভিন্ন দল-সমর্থিত ও স্বতন্ত্র প্যানেল এতে অংশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও উদ্দীপনামুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে। প্রতিটি প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের মাঝে গিয়ে প্রতিশ্রুতি তুলে ধরেছেন, মতামত শুনেছেন এবং প্রত্যাশা জানার চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, আমরা বারবার শিক্ষার্থীদের কাছে গিয়েছি, প্রজেকশন মিটিংসহ বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছি, তাদের মতামত শুনেছি এবং আমাদের কর্মপরিকল্পনা শেয়ার করেছি। শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সাড়া আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

ফাহিম রেজা বলেন, আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। যাদের কাছে পৌঁছাতে পারেননি, তাদের কাছেও সমর্থন ও দোয়া চেয়েছেন। পাশাপাশি দীর্ঘ প্রচারণায় কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, তারা একটি শক্তিশালী রাকসু দেখতে চান, যা শিক্ষার্থীদের স্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আগামী ১৬ অক্টোবর আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের দলে দলে এসে আনন্দের সঙ্গে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদপ্রার্থী এসএম সালমান সাব্বির-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।