শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাগমারায় জনতা ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

WP Import ১৪ অক্টোবর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৪ অক্টোবর ২০২৫ ১১:৪২ অপরাহ্ন
বাগমারায় জনতা ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত
বাগমারায় জনতা ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:


রাজশাহীর বাগমারা উপজেলায় জনতা ব্যাংক পিএলসি ভবানীগঞ্জ শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে ভবানীগঞ্জ পৌরসভা চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ছয় জন কৃষকের হাতে ছয় লাখ পয়ষট্টি হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান, সহকারী প্রকৌশলী লিটন মিয়া প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক কাঞ্চন কুমার প্রামাণিক।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক প্রামাণিক, ব্যাংক কর্মকর্তা মাসুদ রানা, তাপস কুমার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক শামীম হোসেন, অধ্যাপক মাহফুজুর রহমান প্রিন্স প্রমূখ।
উল্লেখ্য, বিনা খরচে ও স্বল্প সময়ের মধ্যে কৃষকদের আলু চাষ, কলা চাষ, পানচাষ ও গাভী পালনের জন্য এ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ করা হয়।